ফাটাকেষ্টর কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৬ তম বর্ষের কালীপুজো...

কোলকাতা (১০ অক্টোবর '২৩):- আজ সন্ধ্যায় ধুমধামের সাথে শুরু হল ফাটাকেষ্টর কালীপুজো খ্যাত 'নব যুবক সঙ্ঘ'-র ৬৬ তম বর্ষের কালীপুজো। 

নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা বলেছেন, "এই বছর ৬৬ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে 'নব যুবক সঙ্ঘ'।  

আজ সন্ধ্যায় নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা-কে পাশে নিয়ে এখানকার মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরো-র অধ্যক্ষা সাধনা বোস, ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, শান্তিরঞ্জন কুণ্ডু, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ অনুপম হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে মণ্ডপে আসেন তৃণমূল কংগ্রেসের অন্যতমবরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি।  

Popular posts from this blog

রাইস ভিলা উৎসব ২০২৩...

ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম প্রেস ক্লাবে মুক্তি পেল

IMPROVING QUALITY OF LIFE OF 60 CRORE POOR PEOPLE BIGGEST ACHIEVEMENT OF MODI GOVT: AMIT SHAH