ট্রান্সজেন্ডার, প্লাস সাইজ মডেল ও অন্যান্যদের জন্য হতে চলেছে ফ্যাশন শো....



কোলকাতা (২৮ সেপ্টেম্বর '২৩):- 'আর ডি ফিল্মস'-এর পরিচালনায় অবিবাহিতা, বিবাহিতা, যৌনরূপান্তরকামী, বিপুলা, আলোকচিত্র শিল্পী, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যদের জন্য জেলা ও রাজ্য পর্যায়ে হতে চলেছে 'ফ্যাশন ফ্রম ফিউচার ফ্যাশন' নামাঙ্কিত এক ফ্যাশন শো।  

আজ প্রেস ক্লাব কোলকাতা-য় 'স্ট্রাগলিং অ্যাওয়ার্ড ফর ফিমেল ২০২৩'  শীর্ষক সম্মান প্রদান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে 'আর ডি ফিল্মস'-এর তরফ থেকে সুমিত গাঙ্গুলী জানিয়েছেন, "পুজোর পর থেকেই 'ফ্যাশন ফ্রম ফিউচার' নামাঙ্কিত ফ্যাশন শো-র জেলা পর্যায়ের অডিশন শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতে হবে এই ফ্যাশন শো-র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।

সাংবাদিক সম্মেলনে সুমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘনা হালদার, অসীমা চ্যাটার্জী, অভিনেতা সুব্রত ব্যানার্জী, পুষ্টিবিদ অনুশ্রী মিত্র, ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম সহ একাধিক ব্যক্তি।

Popular posts from this blog

রাইস ভিলা উৎসব ২০২৩...

ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম প্রেস ক্লাবে মুক্তি পেল

IMPROVING QUALITY OF LIFE OF 60 CRORE POOR PEOPLE BIGGEST ACHIEVEMENT OF MODI GOVT: AMIT SHAH