জি মিউজিক বাংলাতে মুক্তি পেল 'মন ছেড়ে যাস না আমায় তুই'...


সাঁই প্রোডাকশনের প্রযোজনায় জি মিউজিক বাংলাতে মুক্তি পেল 'মন ছেড়ে যাস না আমায় তুই' মিউজিক ভিডিও। গায়ক ঈশাণ মিত্রের সুরেলা কন্ঠে শোনা যাবে এক ব্যর্থ প্রেমের গান। আর এই মিউজিক ভিডিওর মাধ্যমে ডেবিউ করলেন আরাত্রিকা ঘোষ, বিভাস বণিক, বাসবদত্তা মণ্ডল। একদিকে প্রাক্তন অন্যদিকে বর্তমান। এই টানাপোড়েনে সত্যি ভালোবাসা কি বাস্তব রূপ পাবে? সেটাই তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে। ঈশাণ মিত্রের কন্ঠে এই গান ভালোবাসার এক অন্য জগতকে তুলে ধরেছে। এই গানের গীতিকার সোহম মজুমদার এর আগেও একাধিক বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেছেন। গানের প্রতিটি শব্দ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। শুভম তালুকদারের পরিচালনায় এই গানে সুর দিয়েছেন কুন্তল দে, ডি,ও, পি স্বরূপ পাল। স্বাভাবিকভাবেই পুজোর আগে মেরে সাঁই প্রোডাকশনের এই মিউজিক ভিডিও শ্রোতাদের পুজোর বড় উপহার।

Popular posts from this blog

রাইস ভিলা উৎসব ২০২৩...

ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম প্রেস ক্লাবে মুক্তি পেল

IMPROVING QUALITY OF LIFE OF 60 CRORE POOR PEOPLE BIGGEST ACHIEVEMENT OF MODI GOVT: AMIT SHAH